ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯, ২৬ ডিসেম্বর ২০২৩
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাজুল ইসলাম রাতুল (২৪) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।  

সোমবার রাত ১১টার দিকে মেরাদিয়া বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পথচারী সিফাত জানান, রাতে ঐ যুবক মোটরসাইকেল নিয়ে মেরাদিয়া বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জানা গেছে, তাদের বাড়ি ঢাকার দোহারের জয়পাড়া গ্রামে। বর্তমানে খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৮ নম্বর রোডে পরিবারের সঙ্গে থাকতো। রাতে জানতে পারি রাতুল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। হাসপাতালে এসে তার মৃত্যুর খবর পাই।

ঢামেক হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!