ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১৯ ডিসেম্বর ২০২৩
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর সার্কিট হাউজের সামনে ও দুপুর ২টার দিকে পশ্চিম মূলঘর জশোরা এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- হাফিজুল বেপারী (৬৫) ও তাবাচ্ছুম (৪)। হাফিজুলের বাবার নাম মৃত আইন উদ্দীন বেপারী। তার বাড়ি সদর উপজেলার চর খানখানাপুর এলাকায়। আর তাবাচ্ছুম পশ্চিম মূলঘর রশোরা গ্রামের আক্কাস পাটোয়ারীর মেয়ে।

জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি গরুবোঝাই নছিমন গোয়ালন্দের দিকে যাচ্ছিল। এ সময় হাফিজুল রাস্তা পার হতে গেলে নছিমনটি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

অপরদিকে, নিহত তাবাচ্ছুমের মামা কাওসার সরদার বলেন, ‘রাস্তার সঙ্গে বাড়ি। খেলতে খেলতে রাস্তার ওপর উঠে পরে তাবাচ্ছুম। হঠাৎ একটি অটোবাইক এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, বেলা ১১টার দিকে ও দুপুর ২টার দিকে দু’জনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!