ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ১৯ ডিসেম্বর ২০২৩
নাটোরে ট্রাক খাদে পড়ে চালক নিহত
দুর্ঘটনাকবলিত ট্রাক

নাটোর সদর উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার।

সোমবার রাতে সদর উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ফয়সাল ইসলাম সেলিম। তিনি ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা।

জানা যায়, সোমবার রাতে মালবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে নাটোর ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক এবং হেলপার আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নাটোর নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!