[ রাজধানী ]
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১
ফাইল ফটো
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় জুবায়ের আহমেদ সজল নামে এক মুদি দোকানি মারা গেছেন। সোমবার সোয়া ১২টার দিকে কারওয়ান বাজার রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বেলা ১টার দিকে জুবায়ের আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পথচারী আব্দুল মান্নান ও হোসাইন জানান, ঘটনার সময় ঐ ব্যক্তি কারওয়ান বাজার বেলপট্টি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়।
.png)
মোবাইলে মৃত ব্যক্তির ছেলে বিন জুবায়ের সীমান্ত জানান, তাদের বাড়ি সাভার চাপুলিয়া নগরকুন্ডা গ্রামে। সেখানে তার বাবার মুদি দোকান আছে। ব্যক্তিগত কাজে তার বাবা ঢাকায় এসেছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই মো. মাসুদ মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। স্বজনদের জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!