[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রভাষকসহ নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রভাষক এজাবউদ্দিন লাভলু (৪৭) ও আল আমিন (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে জেলার সদর উপজেলার নতুন গড়েয়া হাটে পাওয়ার ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে আল আমিন ও বালিয়াডাঙ্গী উপজেলার ভেলাজান নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এজাবউদ্দীন লাভলু মারা যান।
নিহত এজাবউদ্দীন ভেলাজান আনছারী ফাজিল (ডিগ্রি) মাদরাসার জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরপাড়া গ্রামে। অপরিদকে, নিহত আল আমিন সদর উপজেলার গড়েয়া গোপালপুর ঢাকাইয়াপাড়া গ্রামের আব্দুল মামুনের ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ ও বালীয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির। তারা বলেন, এ দুই ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!