ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১, ১৫ ডিসেম্বর ২০২৩
জামালপুরে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলার তিতপল্লায় ঘন কুয়াশায় বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম। তারা দুইজনই সবজি ব্যবসায়ী ছিলেন। তবে আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকা গামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে পিকআপ ও জামালপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ছয়জন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির।

 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!