ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজধানী ]
পল্লবীতে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট বাসে আগুন
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন ।। ছবি: সংগৃহীত
দেশের পরিস্থিতি ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্লবী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে পল্লবী থানাধীন সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল। তিনি বলেন, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের দিকের একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!