ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

অপু-পরীমণি মুখোমুখি: পরগাছার রানি থেকে লেভেল বিতর্ক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৪, ১৯ নভেম্বর ২০২৬
অপু-পরীমণি মুখোমুখি: পরগাছার রানি থেকে লেভেল বিতর্ক
ছবি: সংগৃহীত

পাল্টাপাল্টি বক্তব্যের লড়াই শুরু হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে । একসময় অপুকে বাংলা চলচ্চিত্রের রানি বলে প্রশংসা করা পরীমণিই সম্প্রতি তাকে কটাক্ষ করে ‘পরগাছার রানি’ বলেছেন। এর জবাবে পরীমণিকে নিজের পর্যায়ে আসার পর মন্তব্য করার পরামর্শ দিয়েছেন অপু। দুই নায়িকার এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমণিকে উদ্দেশ করে অপু বিশ্বাস বলেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’

এ সময় পরীমণির অভিনীত সিনেমার সংখ্যা ও সাফল্য নিয়েও কথা বলেন অপু। তার দাবি, পরীমণির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলবো।’

দুই অভিনেত্রীর এই বাকযুদ্ধের সূত্রপাত অপুর একটি ভিডিওবার্তাকে কেন্দ্র করে। সেখানে তিনি বলেছিলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন না।’

অপুর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে কারও নাম উল্লেখ না করলেও তার কথায় অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন অনেকে।

স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসাডর হতে পারে না।’

একই পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। একসময় যে অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা ও অনুপ্রেরণার কথা প্রকাশ করেছিলেন পরীমণি, এবার তার বিরুদ্ধেই এমন মন্তব্য করলেন।

অপু বিশ্বাসের ‘লেভেল’ মন্তব্যের পর নিজের অবস্থান নিয়ে আবারও সরব হয়েছেন পরীমণি। সোমবার রাত ৯টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০ তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!