ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জ জমি নিয়ে সংঘর্ষ পিতা-পুত্রকে কুপিয়ে জখম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৭, ১৮ নভেম্বর ২০২৬
দেওয়ানগঞ্জ জমি নিয়ে সংঘর্ষ পিতা-পুত্রকে কুপিয়ে জখম
দেওয়ানগঞ্জ জমি নিয়ে সংঘর্ষ আহত পিতা-পুত্র।

দেওয়ানগঞ্জ জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামে। 

জনানা যায়. ওই গ্রামের বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষ বাধা প্রদান করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সাইদ এবং তার ছেলে শাকিলকে কুপিয়ে জখম করা হয়। আহতদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে প্রাথমিক চিকিৎসা করে রেফার্ড করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান. আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে রেফার্ড করা হয়েছে। 

আহত সাইদের স্ত্রী জানান. ক্ষেতে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দা, কোদাল নিয়ে তাদের উপর আক্রমন করে এবং তাকেও বেধরক মারধর করে। 

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!