এর আগে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাস, অ্যাম্বুলেন্স ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তারা। এ সময় আহত হন আরো কয়েকজন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
.png)
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, সাতজনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় আনা তিনজনের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।