ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৪, ৩১ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪
ছবিতে কাজী রোহান

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী রোহান নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী রোহান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আতিকের ছেলে। এছাড়া আহতরা হলেন- ঐ এলাকার হৃদয়, সাইফ, নাদিম এবং রিজু।

সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, রোহান তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় ঘুরতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে রোহানকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!