ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ৩০ অক্টোবর ২০২৩
ফেনীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ওমর ফারুক নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে ফেনী-সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সোনাগাজী উপজেলার ভাদাদিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওমর ফারুক মোটরসাইকেলে সোনাগাজী থেকে ডাক বাংলার দিকে আসছিলেন। ফেনী-সোনাগাজী সড়কে বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এলে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওমর ফারুক রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম বলেন, ওমর ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!