[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্রাকের ধাক্কায় তানিয়া আক্তার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আল-আমিন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিপুরদীর চৈতী গার্মেন্টস এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আক্তার মোটরসাইকেল চালকের স্ত্রী। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনি মেহাচর এলাকার বাসিন্দা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বারাকাহ হাসপাতালে নিলে চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করা হয়। আহত আল-আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!