[ দেশজুড়ে ]
সাজেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রালীন চাকমা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি সাজেকের মাচালং এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে খাগড়াছড়ি শহরে হতে সাজেকের নিজ বাসায় ফেরার পথে একটি ড্রাম ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
সাজেক থানার ওসি নুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!