[ দেশজুড়ে ]
মোংলায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোংলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় জহুরা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেলে পৌরশহরের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরা বেগম রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আহম্মদ শেখের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ বৃদ্ধা মোংলা পৌরশহরে ভিক্ষাবৃত্তি করতেন। প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষাবৃত্তি শেষে নিজ এলাকা রামপালে ফিরে যাচ্ছিলেন। যাওয়ার পথে মোংলা ফেরিঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে একটি ট্রাকের নিচে চাপা পড়ে তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
মোংলা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে গেছেন। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!