মৃত মুমিত হাসান তনু কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। তিনি নরসিংদীর চিনিশপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
স্থানীয়রা জানান, পরীক্ষা শেষ হলেও কলেজের নিয়মিত উপস্থিতিতে অংশ নিতে প্রতিদিনের ন্যায় কলেজে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে দুই বন্ধু মিলে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। পরে পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।