ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৮২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ১ অক্টোবর ২০২৩
ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৮২
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮২ জন। এ নিয়ে ৯ মাসে ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৬ জনের।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬২৯ জন ও ঢাকার বাইরের ২ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ জন ও ঢাকার বাইরের ৮ জন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩ হাজার ৮৫১ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৩৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৯২৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮০ হাজার ৮৩ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ১৫ হাজার ৮৪২ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ২৩৭ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!