মৃত তাওহীদ ইসলামের (১৩) বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।
শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, এ রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। রোগী মাত্র একদিনের জ্বরেই কাবু হয়ে পড়ে। জ্বরের সঙ্গে তার তীব্র মাথাব্যথা ছিল। এতে দুর্বল হয়ে পড়লে তাকে গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে রামেক হাসপাতালের ডেঙ্গু (৩০ নম্বর ওয়ার্ড) ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে আরও নাজুক হয়ে পড়ে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২৮ সেপ্টেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
শামীম আহাম্মদ জানান, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৯৭ জন রোগী রামেক হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে রাজশাহীর স্থানীয় রোগী ছিল ১ হাজার ৩৬৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৯০৪ জন রোগী। মারা গেছেন ১১ জন রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৮২ জন রোগী।