ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে আক্রান্ত ৩ হাজার ৫৩৭

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৩
মানিকগঞ্জে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে আক্রান্ত ৩ হাজার ৫৩৭
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭৯ জনে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৮ জনের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। এরমধ্যে জেলা সদর হাসপাতালে ৪১ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি হয়েছেন। 

Advertisement

এছাড়া জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে না। প্রতিদিনই সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। যা গত কয়েক মাসের চেয়ে অনেক বেশি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মশা নির্মূলের পাশাপাশি মানুষকেউ সচেতন হতে হবে। জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে। এছাড়া ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!