রোববার রাতে উপজেলার বেগুন খালি গ্রামের একটি সবজি বাগানে এ ঘটনা ঘটে। তুষার কান্তি মন্ডল বড়দল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বেগুনখালি (বামন ডাঙ্গা) দুলাল চন্দ্র মন্ডলের ছেলে।
বড়দল ইউনিয়নের এক নম্বর ওয়াডের ইউপি সদস্য প্রসেনজিৎ মন্ডল জানান, তুষারের বাড়ির পাশে একটি সবজি বাগান রয়েছে। ইঁদুর নিধন করতে সবজি বাগানে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন তিনি। রাত সাড়ে ১০দিকে নিজেই বাগানে দেখতে গিয়ে ওই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।