বরগুনা সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত কাঠুরিয়া মজিবর বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের মৃত মোখলেস মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, দক্ষিণ সোনাখালী এলাকার নিজাম ফকিরের বাড়ির কয়েকটি গাছ ক্রয় করেছিলেন স্থানীয় খোকন বেপারী। ঐ গাছ কাটার জন্য মজিবরসহ কয়েকজন কাঠুরিয়াকে তিনি সেখানে নিযুক্ত করেন। সোমবার দুপুরে সেখানে একটি গাছ কাটার সময় অন্য একটি গাছের ডালের নিচে মজিবর চাপা পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
বুড়িরচর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। মৃতের স্বজনদের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে লিখিত আবেদন করেছেন।
ওসি বলেন মিজানুর রহমান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।