ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর মোড়ার আঘাতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ১ অক্টোবর ২০২৩
স্বামীর মোড়ার আঘাতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রীর
গফরগাঁও থানা- ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বামীর মোড়ার আঘাতে মর্জিনা আক্তার তাসলিমা নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান তিনি। অভিযুক্ত স্বামীর নাম শফিক মিয়া। তিনি গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নে বাগুয়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহমেদ। তিনি জানান, শনিবার রাতে মর্জিনা আক্তার এবং তার স্বামী শফিক মিয়ার মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী শফিক মিয়া মোড়া দিয়ে তাসলিমার ঘাড়ের নিচে আঘাত করেন। এতে অসুস্থ হয়ে পড়েন তসলিমা। স্ত্রীকে অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে দেন শফিক। রোববার ভোরে শরীর আরো খারাপ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সকাল ৯টার দিকে তাসলিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ওসি আরো জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!