[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল টিপুর
ফাইল ফটো
সিলেটে ট্রেনে কাটা পড়ে টিপু আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত টিপু নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মৃত আমজদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী।
তিনি জানান, রাত ১০টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন সংলগ্ন শিববাড়ি এলাকায় পৌঁছালে কাটা পড়েন ওই যুবক। ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!