ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
রেললাইন- ফাইল ফটো

ফেনীতে ট্রেনে কাটা পড়ে ফরিদা ইয়াসমিন নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশন এলাকার খাজুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদা ইয়াসমিন ফেনীর পরশুরাম উপজেলার চন্দনা এলাকায়। ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা- চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশন এলাকা দিয়ে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। এ সময় ফরিদা ইয়াসমিন হেঁটে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

Advertisement

ফেনী রেলস্টেশনে দায়িত্বরত জিআরপি পুলিশের এসআই মো. আমজাদ আলী চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!