সোমবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মনির ঐ এলাকার মো. বশির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মনির দোকান থেকে কিছু মালামাল কিনে বাড়িতে নিয়ে যান। এরপর প্রয়োজনীয় কিছু কাজ করতে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় পাশের রেললাইন পার হতে গিয়ে মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মনির।
.png)
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঐ যুবকের লাশ করা হয়েছে। লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।