[ দেশজুড়ে ]
দাঁড়িয়ে থাকা বাসে বাইকের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর
ফাইল ফটো
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা লেগে রাব্বি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি গাজীপুর সিটি করপোরেশনের খরতৈল এলাকার দিদারুল দেওয়ানের ছেলে।
বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, বোর্ডবাজার এলাকায় গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন রাব্বি। সকালে তিনি সালনা এলাকা থেকে মোটরসাইকেলে বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!