ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩
নাটোরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়ায় দুর্গাপুর-রানীরহাট পাকা সড়কে গরুবোঝাই নসিমনের ধাক্কায় মোয়াজ্জেম আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুর্গাপুর-রানীরহাট উপজেলার সুকাশ ইউনিয়নের কড়ইতলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মিজানুর রহমান।

নিহত মোয়াজ্জেম আলী (৩২) বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলি গ্রামের বাসিন্দা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে মোয়াজ্জেম আলী মোটরসাইকেলযোগে দুর্গাপুর যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর-রানীরহাট আঞ্চলিক পাকা সড়কের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের কড়ইতলা ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই নসিমন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোয়াজ্জেম আলীর মৃত্যু হয়।

ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে খবর পেয়েছি। তবে ঘটনাটি নাটোর-শেরপুর সীমান্ত এলাকায়। শুনেছি তারা মরদেহ নিয়ে গেছেন। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!