ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ২৮ আগস্ট ২০২৩
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার কুঞ্জেরহাট সংলগ্ন লেবুখালী এলাকায় মালবাহী কভার্ডভ্যানের ধাক্কায় ইব্রাহিম ফরাজি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন। 

এর আগে, রোববার রাত ৮টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ফরাজি একই উপজেলার মো. রফিজল কাজীর ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে বের হন ইব্রাহিম। এ সময় লেবুখালী এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি মো. মনির হোসেন জানান, রোববার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!