ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ১৫ অক্টোবর ২০২৩
ভৈরবে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
ভৈরব হাইওয়ে থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন মিয়া (২১) নিহত হয়েছেন।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিবপুর ইউপির গাজির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া নামা পাড়া মৃত তোতা মিয়ার ছেলে। তিনি একটি কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ভৈরবের দিকে আসছিল আর মোটরসাইকেল আরোহী ইয়াসিন গজারিয়ায় দিকে যাচ্ছিল। পরে ভৈরব-ময়মংসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার শিবপুর ইউপির গাজির টেক এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে আহত অবস্থায় ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা-পুলিশ লাশ এবং কাভার্ডভ্যান উদ্ধার করেছে।

Advertisement

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সফর উদ্দিন বলেন, লাশ উদ্ধার এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!