বুধবার রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মন্ডলপাড়া এলাকার খলিল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বটতলা এলাকায় পর একটি ডিম পরিবহন করা নছিমন মাসুদের মটোরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। এছাড়া মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর নছিমনটি রাস্তায় উল্টে পড়লে গাড়িচালক এর নিচে পড়ে আহত হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহী মাসুদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল হাসান। তিনি জানান, ঘটনাস্থল থেকে নছিমনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।