বুধবার সকালে দিরাই উপজেলা জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের বাঁধের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ঐ গ্রামের আলীম উদ্দিনের ছেলে।
জানা যায়, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের আরজু খাঁন এবং ফিরোজ খাঁন চাচাতো ভাই। বেশ কিছুদিন জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে তারা দুই দলে বিভক্ত হয়ে দ্বন্দ্বে পড়েন। এনিয়ে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় দু’পক্ষের গোলাগুলিতে গ্রামে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে তিনজন গুলিবিদ্ধ হন। দুলাল মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরো দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
দিরাই থানার ওসি মুক্তাদির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঐ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।