শনিবার ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতের দিকে উপচেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। ৩ শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। তাৎক্ষণিক চেয়ারম্যান ঘাটের অফিসার ফোর্স ও অফিসার আর, এফ অফিসার ফোর্স এবং হাতিয়া থানার টাংকির বাজার ক্যাম্পের ফোর্সসহ পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৬ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
.png)
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতের দিকে হাতিয়রে টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ রউফ বাহিনীর সদস্যকে আটক করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।