রোববার বিকেলে ৩টার দিকে সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা মেহেরপুর জেলার রাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। এছাড়া আহত মুরসালিন হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খাঁপাড়া গ্রামের খেদের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে আলুকদিয়া বাজার এলাকায় একটি মোটরসাইকেল এবং পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী এবং ভ্যানচালক দুজনই আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী রাজাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ভ্যানচালককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।