[ দেশজুড়ে ]
রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফাইল ফটো
সিলেটে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সুমন আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুরাতন রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁওয়ের কটু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সুমন আহমদ রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
সিলেট রেলওয়ে জিআরপি থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, সুমন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!