ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৩, ৭ অক্টোবর ২০২৩
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ওই বৃদ্ধের পরনে ধুসর জিনস প্যান্ট ও গায়ে ছিল পাঞ্জাবি। এলাকার কোনো মানুষ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!