[ দেশজুড়ে ]
বিরলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পথচারীর
ফাইল ফটো
দিনাজপুরের বিরলে ট্রেনে কাটা পড়ে আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউপির কাঞ্চন রেল জংশন স্থানে এ ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুস বিজোড়া ইউপির সাতাহার উত্তর বহলা গ্রামের শহীদ জাহের মোহাম্মদের ছেলে।
এলাকাবাসী জানান, লালমনিরহাট থেকে বিরলের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি কাঞ্চন জংশনে আসছিল। এ সময় আব্দুল কুদ্দুস রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!