সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর বাজারের ওয়েসিস স্কুলের পেছনের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আইরিন আক্তার একই এলাকার আলম হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে রাণীরবন্দর হাট এলাকায় ইছামতি নদীর পাড়ে ড্রেনের ভেতর আইরিনের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
.png)
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।