ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ১৬ অক্টোবর ২০২৩
দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে মজিবর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এ ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মজিবর রহমান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর মোল্লাপাড়া গ্রামের তাছিরউদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

জানা যায়, মজিবর রহমান ও কহিনুর বেগম দম্পতি চিরিরবন্দর উপজেলার মথুরাপুর কুতুবডাঙ্গা এলাকায় বসবাস করছিলেন। দীর্ঘসময় ধরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০১৪ সালের ২৫ অক্টোবর সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় সন্তানরা এসে তাদের ঝগড়া বন্ধ করেন। সেদিন রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েন। এরপর স্ত্রী কহিনুর বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন মজিবর। এরপর ভোরে স্ত্রীর বড় ভাই জিয়াউর রহমানকে মুঠোফোনে হত্যার বিষয়টি জানিয়ে দাফনের ব্যবস্থা করতে বলেন। 

Advertisement

এ ঘটনায় নিহতের ছেলে বাবু মিয়া বাদী হয়ে বাবা মজিবর রহমানকে আসামী করে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার মামলার রায় প্রদান করেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম। তিনি জানান, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক এই রায় প্রদান করেছেন। এই রায় হত্যা মামলার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!