[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বাস-অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীতে বাস, অ্যাম্বুলেন্স ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!