[ দেশজুড়ে ]
চট্টগ্রামে সড়কে ঝরল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা।
.png)
তিনি বলেন, ঘটনাস্থলে পড়েছিল তিন মোটরসাইকেল আরোহীর মরদেহ। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারিনি। নিহতের পরিচয় শনাক্ত কাজ চলছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!