রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নে পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত একই উপজেলার সদা শিবপুর টিকোশ গ্রামের মো. তাজেল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাহাত বাইসাইকেল চালিয়ে কানসাট থেকে শিবগঞ্জে আসছিল। পথে পুখুরিয়া পেট্রল পাম্পে সামনে এলে যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
.png)
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।