[ দেশজুড়ে ]
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
দুর্গাপুর থানা। ফাইল ফটো
নেত্রকোণার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নুরুল আলম (৫৫) এবং অভিযুক্ত ভাই মজিবুর রহমান (৫০) উপজেলার চণ্ডীগড় ইউপির মউ গ্রামের আবদুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ে ছোট ভাই মজিবুরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা যান বড়ভাই নুরুল আলম। ঘটনার পর পরই মজিবুর পালিয়ে যায়। পরে স্থানীয়রা নুরুল আলমকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি উত্তম চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!