রোববার দুপুরে সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবদাস মল্লিক পিরোজপুরের স্বরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপিনাথপুর এলাকায় কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে উপজেলা কৃষি অফিসে ফিরছিলেন দেবদাস মল্লি। পথে শহরতলীর ফকিরকান্দি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
.png)