ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১৭ ডিসেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
রেললাইন- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার সকালে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা রেলস্টেশন-চিনাইর মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. হাতেম আলী ভূঁইয়া। তিনি জানান, সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ভাতশালা রেলস্টেশন-চিনাইর মধ্যবর্তী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫৫ বছর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!