[ দেশজুড়ে ]
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
রেললাইন- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. হাতেম আলী ভূঁইয়া। তিনি জানান, সকালে উপজেলার তালশহর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। তার নামপরিচয় জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। এছাড়া তার পরিচয় জানার চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!