প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এক যাত্রী নিয়ে ভ্যান চালিয়ে কালুখালী উপজেলা শহরের দিকে চাচ্ছিলেন চালক। সূর্যদিয়া রেলগেটটিতে কোনো পাহারাদার নেই। নিজ দায়িত্বে রেললাইন পারাপার হতে হয়। এ সময় যাত্রীসহ ভ্যান নিয়ে চালক রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বুস বলেন, ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খোঁজ-খবর নেয়া হচ্ছে।
.png)