মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। তিনি জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনটি সকালে আশুগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত এক যুবক এতে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই ঐ যুবক নিহত হন। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)