ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ৩০ নভেম্বর ২০২৩
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে শান্তনা রানী নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ঝাউপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তনা রানী হাবড়া ইউনিয়নের হাবড়াহাট এলাকার হরিপদ ঠাকুরের স্ত্রী।

জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন শান্তনা রানী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঝাউপাড়া এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Advertisement

পার্বতীপুর রেলওয়ে থানার এসআই সাজিদ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!