[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র বিবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হাতেম আলী ভূঁইয়া বলেন, রোববার ভোরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র বিবাড়িয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২-৩৫ হবে।
তিনি আরো বলেন, রাতে বা ভোরে যেকোনো ট্রেনে হয়তো তিনি কাটা পড়েছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!