ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৮ নভেম্বর ২০২৩
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
রেললাইন- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে রোজিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শাহাজাহান মিয়ার মেয়ে এবং ঢাকার দক্ষিণ মুগদা এলাকার মো. আনিসুর রহমানের স্ত্রী।

জানা যায়, রোজিনা বেগম একজন মানসিক রোগী। তিনি কাউকে কিছু না বলে প্রায় সময় ঘর থেকে বের হয়ে যেতেন। সোমবার কাউকে না বলে ঢাকা থেকে আশুগঞ্জে বাবার বাড়িতে চলে যান। বুধবার সকালেও কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। পরে আশুগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রোজিনা বেগম।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. হাতেম আলী ভূইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ট্রেনের নিচে কাটা পড়ে ঐ নারী নিহত হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!